২১ জুন উত্তরাঞ্চল সফরে যাবেন খালেদা জিয়া

আপডেট : ০৮ জুন ২০১৪, ২৩:২১
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আগামী ২১ জুন দুই দিনের সফরে উত্তরাঞ্চলে যাবেন। ২১ জুন তিনি ঢাকা থেকে যাবেন বগুড়া। সেখানে সার্কিট হাউজে রাত্রি যাপন শেষে পরদিন সড়ক পথে জয়পুরহাট পৌঁছে তিনি রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় ময়দানে বিকাল ৩টায় জেলা বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।