সৃজনশীল প্রশ্ন
বাংলা
মো.জাহাঙ্গীর আলম
শিক্ষক,কসমো স্কুল এন্ড কলেজ, ঢাকা
উত্তর তৈরি করে তোমার শ্রেণি শিক্ষককে দেখাও কেমন হয়েছে তোমার তৈরি করা উত্তরগুলো
উদ্দীপক : ১. খেতের পরে খেত চলেছে, খেতের নাহি শেষ
সবুজ হাওয়ার দুলছে ও কার এলো মাথার কেশ
বনের পরে বন চলেছে বনের নাহি শেষ
ফুলের ফলের সুবাস ভরা এ কোন পরীর দেশ?
ক) কোন পত্রিকায় ‘বাঙালির বাংলা’ প্রবন্ধটি প্রকাশিত হয়েছিল?
খ) কী করলে বাঙালি অসাধ্য সাধন করতে পারবে?
গ) উদ্দীপকের কোন কথাগুলো কাজী নজরুল ইসলামের ‘বাঙালির বাংলা’ প্রবন্ধের মূল সুর, তা তুলে ধর।
ঘ) ‘খেতের পরে খেত চলেছে, খেতের নাহি শেষ।’ ‘বাঙালির বাংলা’ প্রবন্ধের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক : ২. প্রায় দুই শত বছর আগে মীর জাফরের বিশ্বাস ঘাতকতার কারণে ইংরেজদের হাতে পলাশীর যুদ্ধে বাংলার নবাব সিরাজ-উদ্ দৌলা পরাজিত হন। স্বাধীন ভারতবর্ষ পরাধীন হয়ে পরিণত হয় ইংরেজ রাজত্বে। দেশি জমিদারেরা ইংরেজদের সাথে হাত মিলিয়ে এদেশে সম্পদ লুটতে ইংরেজদের সাহায্য করে। আর অত্যাচারের ভয়ে বাঙালিরা ঘরের কোণে বসে বাঙলা মায়ের পরাজয় দেখে প্রতিক্ষেত্রে।
ক) কত সালে ‘বাঙালির বাংলা’ প্রবন্ধটি নবযুগ পত্রিকায় প্রথম ছাপা হয়?
খ) ‘প্রত্যেক মানুষই ত্রিগুণান্বিত’-ব্যাখ্যা কর।
গ) উদ্দীপকে উল্লিখিত ‘স্বাধীন ভারতবর্ষ’-এর সৌন্দর্য ও ঐশ্বর্য ‘বাঙালির বাংলা’ প্রবন্ধের আলোকে বর্ণনা কর।
ঘ) ‘আজ আমাদের আলস্য, কর্ম-বিমুখতা ও পৌরুষের অভাবেই আমরা হয়ে আছি সকলের চেয়ে দীন’-উদ্দীপক ও প্রবন্ধের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক : ৩. থাকব না ক বদ্ধ ঘরে
দেখব এবার জগতটাকে
কেমন করে ঘুরছে মানুষ
যুগান্তরের ঘুর্ণিপাকে।
ক) কবি কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন?
খ) কেন বাঙালিরা অসাধ্য সাধন করতে পারছে না? বুঝিয়ে লিখ।
গ) উদ্দীপকে ‘বাঙালির বাংলা’ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ) ‘উদ্দীপকের মূল বিষয়টিই ‘বাঙালির বাংলা’ প্রবন্ধের মূল লক্ষ্য, বিশ্লেষণ কর।
উদ্দীপক : ৪. চল্ চল্ চল্
ঊর্ধ্ব গগণে বাজে মাদল
নিম্নে উতলা ধরণী তল
অরুণ প্রাতের তরুণ দল
চলের চলের চল্।
ক) ‘ত্রিগুণান্বিত’ শব্দের অর্থ কী?
খ) ‘বাঙালির মতো জ্ঞান শক্তি ও প্রেম-শক্তি এশিয়ায় কেন, বুঝি পৃথিবীতে কোন জাতির নেই।’ - ব্যাখ্যা কর।
গ) ‘বাঙালির বাংলা’ ও উদ্দীপকের সাদৃশ্যপূর্ণতা ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকের চেতনামূলক বক্তব্য যেন বাঙালির বাংলা প্রবন্ধের উপজীব্য হয়ে ফুটে উঠেছে। বিশ্লেষণ কর।
উদ্দীপক : ৫. বল বীর
বল উন্নত মম শির
শির নেহারি আমারি নত শির
ঐ শিখর হিমাদ্রির
বল বীর।
ক) ‘ব্রহ্মশক্তি’ অর্থ কী?
খ) ‘আমাদের মাতৃভূমি পৃথিবীর স্বর্গ, নিত্য সবৈশ্বর্যময়ী’ উক্তিটি ব্যাখ্যা কর।
গ) উদ্দীপকটির সাথে ‘বাঙালির বাংলা’ প্রবন্ধটির সাদৃশ্য তুলে ধর।
ঘ) “উদ্দীপকের বক্তব্য উপস্থাপনই প্রবন্ধের মূল লক্ষ্য” উক্তিটির যথার্থতা মূল্যায়ণ কর।
