নিউ লাইনের প্রথম দিনে ৯৮ শতাংশ দর বৃদ্ধি

আপডেট : ২৭ মে ২০১৯, ২১:৪৭

ইত্তেফাক রিপোর্ট

শেয়ারবাজারে তালিকাভুক্ত নিউ লাইন ক্লোথিংসের লেনদেনের প্রথম দিনে শেয়ার দর বেড়েছে ৯৮ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ১০ টাকা মূল্যের শেয়ারটির দর প্রথম দিনের লেনদেন শেষে ১৯ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছে। এক্ষেত্রে দর বেড়েছে ৯ টাকা ৮০ পয়সা বা ৯৮ শতাংশ। এদিকে প্রথম দিনে নিউ লাইনের শেয়ারটি লেনদেন শুরু হয় ৩০ টাকা দিয়ে। যা সর্বনিম্ন ১৮ টাকা ৪০ পয়সা ও সর্বোচ্চ ৩০ টাকায় লেনদেন হয়েছে। আর সর্বশেষ ১৯ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়। প্রথম দিন কোম্পানিটির ৮৪ লাখ ৪৪ হাজার ৪১৩টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ার হাত বদল হয়েছে ১৩ হাজার ১২০ বার। এর মাধ্যমে কোম্পানিটির ১৬ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।