ডিজিটাল ওয়ার্ল্ডে আইটিইই

আপডেট : ০৯ জুন ২০১৪, ১৯:৪২
ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন (আইটিইই) সম্পর্কে আইটি পেশাজীবীদের সরেজমিনে ধারণা দিতে ডিজিটাল ওয়ার্ল্ডে দর্শনার্থীদের জন্য জাইকা বিশেষজ্ঞদলের সহায়তায় কাউন্সিলিংয়ের আয়োজন করে বাংলাদেশ আইটি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন সেন্টার (বিডি-আইটেক)। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় গত বছর থেকে দেশে আইটি পেশাজীবীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত করা হয়েছে। এই পরীক্ষার সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো সম্পর্কে সকলকে অভিহিত করতেই ডিজিটাল ওয়ার্ল্ডে অংশগ্রহণ করে বিডি-আইটেক। এই প্রকল্পের পরিচালক ড. শেখ আমজাদ হোসেন জানান, রাজধানীর বাইরের অনেকেও আইটিইই সম্পর্কে জানতে ডিজিটাল ওয়ার্ল্ডে এসেছেন। তাদের যথাসম্ভব সহায়তা করা হয়েছে।