সোনালী ব্যাংকের নতুন জিএম

আপডেট : ২৭ মে ২০১৯, ২১:৪৮

সোনালী ব্যাংক লিমিটেডের ডিজিএম মো. ছায়েদুর রহমান জেনারেল ম্যানেজার হিসেবে পদোন্নতি লাভ করে প্রধান কার্যালয়ে যোগদান করেছেন। এর আগে তিনি প্রধান কার্যালয়ের সেন্ট্রাল অ্যাকাউন্টস ডিভিশনের (পেমেন্ট) ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৬ সালে ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির মাধ্যমে সিনিয়র অফিসার হিসেবে সোনালী ব্যাংকে  কর্মজীবন শুরু করেন। - প্রেস বিজ্ঞপ্তি