আসুস গ্রাফিক্স কার্ড

আপডেট : ০৯ জুন ২০১৪, ১৯:৪৩
গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে আসুস ব্র্যান্ডের জিটিএক্স৭৮০ টিআই-ডিসি২ওসি মডেলের হাই-এন্ড গ্রাফিক্স কার্ড। গেমিং এবং প্রফেশনাল গ্রাফিক্সের কাজের জন্য উপযোগী এই কার্ডে ডিরেক্ট সিইউ-২, সুপার অ্যালয় পাওয়ার, ওভারক্লকিং, এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ৭৮০টিআই গ্রাফিক্স ইঞ্জিন প্রভৃতি ফিচার। ৩ জিবি ভিডিও মেমোরি, ৩৮৪-বিট মেমোরি ইন্টারফেস, মাল্টি-আউটপুট প্রভৃতি সুবিধার এই কার্ডের মূল্য ৭৩,০০০ টাকা।