‘নতুন অধ্যায়ের সূচনা করবেন ইউক্রেনের ফার্স্ট লেডি’

আপডেট : ০৯ জুন ২০১৪, ২১:৪৭
ইউক্রেনের নতুন ফার্স্ট লেডি মেরিনা পোরোশেঙ্কো তার স্বাভাবিক সৌন্দর্য আর আত্মবিশ্বাসের জাদুতে দেশের রাজনীতির অঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা ঘটাতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। স্বামী পোরেশেঙ্কোর শপথ অনুষ্ঠানে বসেই যেনো মেরিনা আভাস দিয়েছেন, কিয়েভের নতুন নেতৃত্ব কেবল রাজনীতিতে নয়—শৈলীতেও পরিবর্তন আনবেন। কিয়েভের বাসিন্দা গালিনা পোগরানিচনা বলেন, তাকে একেবারে ইউক্রেনীয় নারীর মতোই দেখায়। তিনি বলেন, ইউক্রেনের সত্যিই একজন ফার্স্ট লেডি দরকার। নারীর ওপর অনেক কিছু নির্ভর করে। আর মেরিনা পোরোশেঙ্কো অবশ্যই প্রেসিডেন্টকে সহায়তা করতে পারবেন।