চিকিত্সার্থ সাহায্যের আবেদন

আপডেট : ০৯ জুন ২০১৪, ২১:৫২
কেন্দুয়ার সায়মা শাহজাহান একাডেমীর সপ্তম শ্রেণির ছাত্র সোহেল মিয়া (১৩) ব্লাড ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিত্সক মো. লুত্ফুর রহমান মোল্লার অধীনে চিকিত্সাধীন। তার উন্নত চিকিত্সার জন্য অনেক অর্থ প্রয়োজন। কিন্তু তার দরিদ্র বাবার পক্ষে এত টাকা যোগাড় করা সম্ভব নয়। তাই তার বাবা সমাজের দানশীল ও বিত্তবান বক্তিদের নিকট আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠাবার ঠিকানাঃ সঞ্চয়ী হিসাব নং- ৭২৩৩, অগ্রণী ব্যাংক লিঃ, কেন্দুয়া শাখা, নেত্রকোনা।