স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপের আগের বছরে দারুণ পারফর্েমন্সের কারণে ভারত ও ইংল্যান্ডকে ফেভারিট মানা হচ্ছে। তবে সাবেক অস্ট্রেলীয় লেগ স্পিনার শেন ওয়ার্নের মতে, আলোচনায় না থাকলেও এবারের বিশ্বকাপ জেতার ভালোই সম্ভাবনা আছে তার দলের।
ওয়ার্ন রীতিমতো হিসেব কষেই দেখালেন কেন অজিরা ফেভারিট। সেখানে শুধু সাম্প্র্রতিক সময়ের পারফর্মেন্সকেই বিবেচনায় রাখেননি তিনি, দলের দুই পারফর্মার ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথের ফেরা ও বড় মঞ্চে অজিদের মানসিকতা সব মিলিয়েই ওয়ার্নের বিশ্বাস বিশ্বকাপ অস্ট্রেলিয়াতেই থাকবে।
ওয়ার্ন বলেন, ‘আমি মনে করি শেষ এক বছরের বাজে পারফর্মেন্সের কারণে সবাই অস্ট্রেলিয়াকে বাতিলের খাতায় ফেলে দিয়েছে। কিন্তু শেষ দুই মাসে ওয়ানডে দলটি আবার তাদের বিশ্বাস ফিরে পেয়েছে। তারা বিগত অজি দলগুলোর মতো বিশ্বাস করতে শুরু করেছে এবং তারা এখন মনে করছে যে, যে কোনোভাবেই বিশ্বকাপ জিততে পারবে তারা। চাইলেই আপনি এটা উত্পাদন করতে পারেন না।’
