মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কল্যাণ-পুনর্বাসন মহা-সচিব মো. আলাউদ্দিন মিয়া

আপডেট : ০৯ জুন ২০১৪, ২২:৩৭
মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের গত বুধবারের নির্বাচনে কল্যাণ-পুনর্বাসন মহা-সচিব পদে জাতীয় বিদ্যুত্ শ্রমিক লীগ ও বাংলাদেশ বিদ্যুত্ শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন মিয়া জয়ী হয়েছেন। তিনি মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান বীর বিক্রমের প্যানেল থেকে নির্বাচন করেন। বিপুল ভোটে তিনি বিজয়ী হওয়ায় বাংলাদেশ বিদ্যুত্ শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ মখলুকার রহমান এক বিবৃতিতে বিদ্যুত্ বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী ও ভোটার মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন। —প্রেস বিজ্ঞপ্তি