রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডিন ও আইন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এ বি সিদ্দিক সমপ্রতি আশা ইউনিভার্সিটি বাংলাদেশের আইন অনুষদে ডিন হিসেবে যোগদান করেছেন। ৩৭ বছরের শিক্ষকতা জীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও উত্তরা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন, সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সের আইন বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি আইন বিষয়ক বেশ কয়েকটি বইয়ের লেখক। —প্রেস বিজ্ঞপ্তি
