বাংলাদেশ পুলিশের প্রথম আইজি, স্বরাষ্ট্র সচিব ও মুক্তিযোদ্ধা আবদুল খালেকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে তার গ্রামের বাড়ি ও ঢাকায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ১৯৮০ সালে চাকরি থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণের পর তিনি আইন পেশায় নিয়োজিত হন। তিনি ঢাকায় জাতীয় আইন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। এছাড়া তিনি বয়েজ স্কাউট, মূক ও বধির সেবা প্রতিষ্ঠান, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন।—প্রেস বিজ্ঞপ্তি
