ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি জানিয়েছেন পরবর্তী গন্তব্যের জন্য তার কোনো তাড়াহুড়ো নেই। জুভেন্তাসের কোচ হিসেবে শেষটা তার ভাল যায়নি। কারণ জুভেন্তাস গত রবিবার সাম্পদোরিয়ার কাছে ২-০ গোলে হেরে যায় ওই খেলাটিতে। তুরিনের ক্লাবটির সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ায় এখন অ্যালেগ্রিকে নিয়ে কৌতুহলের শেষ নেই। বিশেষ করে তার পরবর্তী গন্তব্য নিয়ে। ইউরোপজুড়ে অনেকগুলো ক্লাবের সঙ্গেই ৫১ বছরের এই কোচের নাম উচ্চারিত হচ্ছে। এর মধ্যে আছে চেলসি ও বায়ার্ন মিউনিখ। তবে অ্যালেগ্রি বলছেন এ ব্যাপারে তার কোনো তাড়া নেই এবং জুতসুই কাজ না পেলে অপেক্ষায় থাকতে রাজি আছেন তিনি। তার সোজাসাপটা কথা, ‘যখন সুযোগ দেখা দেবে, আমি বেঞ্চে ফিরবো। নইলে আমি এক বছরের জন্য বিরতি নেব।’
