সৃজনশীল প্রশ্ন
মো.জাহাঙ্গীর আলম
শিক্ষক
ঢাকা ক্যান্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজ
উদ্দীপক : ৭. নাফিস একদিন তার দাদার সঙ্গে গল্প করছিলো। গল্প করতে করতে তার দাদা বলে উঠলো বাংলাদেশ উন্নয়নশীল দেশ। এখানকার মানুষ অনেক পরিশ্রমী। বাংলাদেশে রয়েছে শত শত নদী। সেখানে পাওয়া যায় অনেক মাছ। তাছাড়া রয়েছে ছোট ছোট অনেক পাহাড় এবং খনিজ সম্পদ। কিন্তু আলস্য তাদের দুর্বল ও পঙ্গু করে রেখেছে।
ক) কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন?
খ) বিদেশীরা কেন বার বার বাংলাদেশকে আক্রমণ করেছে?
গ) উদ্দীপক “বাঙালির বাংলা” প্রবন্ধের যে দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা কর।
ঘ) ‘আলস্য তাদের দুর্বল পঙ্গু করে রেখেছে’- উদ্দীপক ও “বাঙালির বাংলা” প্রবন্ধ অনুযায়ী বিশ্লেষণ কর।
উদ্দীপক : ৮. আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি
ছেলেহারা শত মায়ের অশ্রু-গড়া এ ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি
আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি।
ক) ‘সঞ্জীবনীশক্তি’ অর্থ কী?
খ) ‘মস্তিষ্ক ও হূদয় ব্রহ্মময়, কিন্তু দেহ ও মন পাষাণময়’ কথাটি বুঝিয়ে লিখ।
গ) উদ্দীপকটি ‘বাঙালির বাংলা’ প্রবন্ধের যে দিকটির সাথে বৈসাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা কর।
ঘ) ‘বাংলার আবহাওয়ায় আছে স্বাধীনতা-মন্ত্রের সঞ্জবনী শক্তি।’ উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক : ৯. যদি বল আমরা দুর্বলভুজা, মুর্খ হীনবুদ্ধি নারী সে দোষ কাহার? আমাদের। আমরা বুদ্ধিবৃত্তির অনুশীলন করি না বলিয়া তাহা হীনতেজ হইয়াছে। এখন অনুশীলন দ্বারা বুদ্ধি বৃত্তিকে সতেজ করিব। যে বাহুলতা পরিশ্রম না করায় হীনবল হইয়াছে তাহাকে খাটাইয়া সবল করিলে হয় না? এখন একবার জ্ঞানচর্চা করিয়া দেখি তো এই অনুর্বর মস্তিষ্ক সুতীক্ষ্ম হয় কি না।
ক) ‘ক্লৈব্য’ শব্দের অর্থ কী?
খ) ‘এই পবিত্র বংলাদেশ বাঙালির- আমাদের’ ব্যাখ্যা কর।
গ) ‘বাঙালির বাংলা’ প্রবন্ধের সঙ্গে উদ্দীপকের যে বৈসাদৃশ্য রয়েছে তা তুলে ধর।
ঘ) নারী জাগরণ এবং বাঙালি জাগরণের মূলমন্ত্র এক কী? উত্তরের সপক্ষে যুক্তি উপস্থাপন কর।
উদ্দীপক :
১০. রেখো মা, দাসরে মনে,
এই মিনতি করি পদে।
সাধিতে মনের সাধ
ঘটে যদি পরমাদ
মধুহীন করো না গো
তব মনঃকোকনদে।
প্রবাসে, দৈবের বশে,
জীব-তারা যদি খসে
এ দেহ- আকাশ হতে,
নাহি খেদ তাহে।
ক) ‘সাত্ত্বিক’ শব্দের অর্থ কী?
খ) ‘বাঙালি আজন্ম দিব্যশক্তিসম্পন্ন।’ ব্যাখ্যা কর।
গ) “বাঙালির বাংলা” প্রবন্ধের সাথে উদ্দীপকের সাদৃশ্য তুলে ধর।
ঘ) উদ্দীপকটি ‘বাঙালির বাংলা’ প্রবন্ধেরই প্রতিফলন উক্তিটি মূল্যায়ণ কর।
