প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বাংলা এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়

আপডেট : ১০ জুন ২০১৪, ১৯:৪১
জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো খোরশেদ আলম আকন্দ সিনিয়র সহকারী শিক্ষক (বাংলা) কানিজ ফাতেমা গার্লস্ স্কুল, মানিকগঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩ নং প্রশ্নে ‘যুক্তবর্ণ দিয়ে শব্দগঠন ও বাক্যে প্রয়োগ’ অথবা ‘যুক্তবর্ণ বিভাজন করে লিখন’ থাকবে। তোমাদের অনুশীলনের জন্য ‘এই দেশ এই মানুষ’ প্রবন্ধের ‘যুক্তবর্ণ দিয়ে শব্দগঠন ও বাক্যে প্রয়োগ’ দেয়া হলো। নিয়মিত অনুশীলনে তোমরা পৌঁছে যাবে সফলতার দ্বার-প্রান্তে। এই দেশ এই মানুষ ‘যুক্তবর্ণ দিয়ে শব্দ গঠন ও বাক্যে প্রয়োগ’ যুক্তবর্ণ শব্দ গঠন বাক্য গঠন ক্ক= ক+ক মক্কা তিনি মক্কা থেকে এসেছেন। ক্য= ক+্য ফলা বাক্য বাক্য গঠন করতে আমার ভালো লাগে। ক্ষ = ক+ষ শিক্ষা শিক্ষাই জাতির মেরুদণ্ড। খ্য =খ+্য ফলা বিখ্যাত তিনি একজন বিখ্যাত খেলোয়াড়। খ্র =খ+ ্রফলা খ্রিস্টান ‘বড় দিন’ খ্রিস্টানদের প্রধান ধর্মীয় উত্সব। গ্য=গ+্য ফলা যোগ্য তিনি একজন যোগ্য দলনেতা। ঙ্গ =ঙ+গ অঙ্গ দেশপ্রেম ঈমানের অঙ্গ। চ্ছ=চ+ছ ইচ্ছা ইচ্ছা থাকলে উপায় হয়। জ্য =জ+্য ফলা রাজ্য ত্রিপুরা রাজ্যের লোকজন বাংলায় কথা বলে। ট্ট =ট+ট চট্টগ্রাম আমার মামা চট্টগ্রামে থাকেন। ট্র =ট+ ্রফলা ট্রাক আমার একটি খেলনা ট্রাক আছে। ত্ত =ত+ত আবৃত্তি সুমি খুব ভালো কবিতা আবৃত্তি করতে পারে। ত্ম =ত+ম আত্মীয় তার কোনো আত্মীয় নেই। ত্য= ত+্য ফলা সত্য সব সময় সত্য কথা বলা উচিত। ত্র =ত+ ্রফলা চরিত্র চরিত্র মানুষের অমূল্য সম্পদ। ত্র্য =ত+্য ফলা বৈচিত্র্য বৈচিত্র্যে ভরা আমাদের এ দেশ। দ্দ =দ+দ চৌদ্দ আমার চৌদ্দটি মার্বেল আছে। দ্ধ =দ+ধ মুক্তিযোদ্ধা তিনি একজন মুক্তিযোদ্ধা। দ্ব =দ+ব দ্বিতীয় সে দ্বিতীয় শ্রেণিতে পড়ে। দ্র =দ+ ্র ফলা ভদ্র সে খুব ভদ্র ছেলে। ন্ত =ন+ত শান্ত ছেলেটি খুব শান্ত। ন্দ =ন+দ সুন্দর আমাদের দেশটা অনেক সুন্দর। ন্ধ =ন+ধ অন্ধ অন্ধ লোককে রাস্তা পার হতে সাহায্য করব। ন্ন =ন+ন রান্না আমার মায়ের রান্না অনেক মজাদার। ন্ম =ন+ম জন্ম জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো। ন্য= ন+্য ধন্যবাদ তোমাকে অনেক ধন্যবাদ। ব্দ =ব+দ শব্দ বিকট শব্দে আমার ঘুম ভেঙে গেল। ব্য =ব+্য ব্যবহার আমি সবার সাথে ভালো ব্যবহার করি। ম্প =ম+প সম্পদ বিদ্যা অমূল্য সম্পদ। ম্ব =ম+ব লম্বা তালগাছটি অনেক লম্বা। য্য= য+্য ফলা সাহায্য আমি তোমার সাহায্য চাই। র্থ =থ+র্ রেফ অর্থ অর্থ অনর্থের মূল। র্ব =ব+র্ রেফ গর্ব গর্ব করা ভালো নয়। র্ম =ম+র্ রেফ কর্মঠ সে খুব কর্মঠ। ল্প =ল+প গল্প আমি গল্প শুনতে ভালোবাসি। শ্চ =শ+চ পশ্চিম সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। শ্ন =শ+ন প্রশ্ন এ প্রশ্নের উত্তর খুব সহজ। শ্য =শ+্য ফলা আবশ্যক দেশ গড়ার জন্য সুনাগরিক আবশ্যক। শ্র =শ+ ্রফলা পরিশ্রম পরিশ্রম করলে সুফল পাওয়া যায়। ষ্ট =ষ+ট নষ্ট অযথা সময় নষ্ট করা উচিত নয়। ষ্ঠ =ষ+ঠ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন একজন বীরশ্রেষ্ঠ। স্ট =স+ট স্টেশন বাবা স্টেশনে গেছেন। স্ন =স+ন স্নেহ মা আমাকে অনেক স্নেহ করেন। স্প =স+প ইস্পাত ইস্পাতের তৈরি জিনিস মজবুত। দেশে সুশাসন প্রতিষ্ঠায় কী ধরনের লোককে ভোট দেওয়া উচিত? বাংলাদেশ ও বিশ্বপরিচয় সি এম মিরাজুল ইসলাম প্রভাষক ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ১. কোনটি সমাজের প্রতি আমাদের দায়িত্বের অবহেলা? (ক) নিয়ম মানা (খ) সম্পদ সংরক্ষণ (গ) সহযোগিতা  অন্যের ক্ষতি করা ২. দেশে সুশাসন প্রতিষ্ঠায় কী ধরনের লোককে ভোট দেওয়া উচিত?  সত্ ও যোগ্য ব্যক্তি (খ) ধনী ও নামকরা ব্যক্তি (গ) নিজ দলের লোক (ঘ) প্রভাবশালী ব্যক্তি ৩. রাস্তায় চলার সময় আমাদের কী করা উচিত নয়? (ক) জেব্রাক্রসিং ব্যবহার করা (খ) ওভারব্রিজ ব্যবহার (গ) ফুটপাথ ব্যবহার করা  রাস্তার মাঝ দিয়ে হাঁটা ৪. রাষ্ট্র পরিচালনার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন কে? (ক) নাগরিক (খ) জনগণ  সরকার (ঘ) রাজনৈতিক দল ৫. সরকারের আইন কানুন তৈরির উদ্দেশ্য কী?  শান্তি শৃঙ্খলা রক্ষা (খ) দলীয় স্বার্থ রক্ষা (গ) বিদেশি স্বার্থ রক্ষা (ঘ) ব্যক্তিগত স্বার্থ রক্ষা ৬.অধিকারের সাথে কর্তব্যের সম্পর্ক কীরূপ? (ক) প্রতিযোগিতামূলক (খ) পরস্পর বিরোধী (গ) পরিপূরক  নিবিড় ৭. আমরা সবাই রাষ্ট্রের কী হিসেবে বিভিন্ন প্রকার সুযোগসুবিধা এবং অধিকার ভোগ করি? (ক) নেতা (খ) বিচারক  নাগরিক (ঘ) সদস্য ৮. আমরা নিয়মিত কী প্রদান করব?  কর খ. চাঁদা গ. অনুদান ঘ. ভোট ৯. রাস্তায় চলার সময় কী মেনে চলতে হবে? ক. সামাজিক আইন খ. রাষ্ট্রীয় আইন ট্রাফিক আইন ঘ. রাস্তার আইন ১০. জনগণ রাষ্ট্রের শাসনকাজে অংশগ্রহণ করে কীসের মাধ্যমে? ক. ক্ষমতার খ. রাজনীতির গ. সেবার ভোটের ১১. সুশাসন প্রতিষ্ঠার জন্য কোন ধরনের ব্যক্তিকে ভোট দেওয়া উচিত? ক. সত্ ও মহত্ খ. মহত্ ও সাহসী  সত্ ও যোগ্য ঘ. ক্ষমতাবান ও সাহসী ১২. দেশের উন্নতির জন্য কোন ধরনের নাগরিক অত্যন্ত প্রয়োজন? ক. অশিক্ষিত  শিক্ষিত গ. সাহসী ঘ. স্বাস্থ্যবান ১৩. সরকারের আয়ের অন্যতম উত্স কী?  কর খ. ব্যাংক লোন গ. জনগণের চাঁদা ঘ. বৈদেশিক ঋণ ১৪. দু’পাশে দেখে আমরা কোনটি দিয়ে রাস্তা পার হবো?  জেব্রাক্রসিং খ. রাস্তার মাঝখান গ. রাস্তার সাইড ঘ. সমান রাস্তা ১৫. বাড়িতে কীসের একটি বাক্স রাখতে হবে? ক. বস্ত্রের বাক্স খ. খাদ্যের বাক্স গ. টাকার বাক্স  প্রাথমিক চিকিত্সার ১৬. শিক্ষাক্ষেত্রে আমরা কীভাবে দায়িত্ব পালন করব? ক. বিদ্যালয়ের বেতন পরিশোধ করে খ. খেলাধুলার সময়ে লেখাপড়া করে গ. মা-বাবার কথা মেনে চলে  মনোযোগের সাথে লেখাপড়া করে ১৭. কোন বিষয়কে আমরা সব কিছুর ঊর্ধ্বে গুরুত্ব দিব? ক. দলের স্বার্থকে খ. ব্যক্তির স্বার্থকে গ. নিজের স্বার্থকে দেশের স্বার্থকে ১৮. আমরা কোন স্থান দিয়ে হাঁটবো? ক. জেব্রাক্রসিং খ. রাস্তার মাঝখানে ফুটপাথ ঘ. গাড়ির সামনে ১৯. নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমাদের কী রয়েছে? ক. আশা ও আকাঙ্ক্ষা খ. বিশ্বাস ও বাসনা গ. হতাশা ও ক্ষোভ  দায়িত্ব ও কর্তব্য ২০. কোনটি সমাজের সম্পদ? (ক) পাহাড় (খ) সমুদ্র (গ) বায়ু  গাছপালা ২১. আমরা ছোটদের কোনটি করব? (ক) শাসন (খ) শোষণ  ভালোবাসব (ঘ) অবহেলা ২২.সমাজে অন্য সবারক্ষেত্রে কোনটি করতে হবে? উপকার (খ) অপকার (গ) প্রতারণা (ঘ) অবহেলা ২৩. নিয়মিত কোনটি নাগরিককে প্রদান করতে হয়? (ক) ঋণ (খ) সুদ  কর (ঘ) ভাতা ২৪. কোনটির মাধ্যমে নাগরিকগণ রাষ্ট্রের শাসনকাজে অংশগ্রহণ করে? (ক) কর (খ) ঋণ (গ) ভোট  নির্বাচন ২৫. আইন ভঙ্গ করলে কী ভোগ করতে হয়? (ক) উপহার (খ) সুখ  শাস্তি (ঘ) আনন্দ ২৬. রাষ্ট্র পরিচালনার জন্য কিসের প্রয়োজন? (ক) অর্থ (খ) প্রতিপত্তি (গ) খ্যাতি সম্পত্তি ২৭. দুর্ঘটনার অন্যতম কারণ কোনটি?  অসাবধানে পথ চলা (খ) অপরিচিত ব্যক্তির সাথে কথা বলা (গ) ওভার ব্রিজে ওঠা (ঘ) জেব্রা ক্রসিং দিয়ে পার হওয়া ২৮. আমরা বড়দের কী করব? (ক) স্নেহ করব  শ্রদ্ধা করব (গ) সেবাযত্ন করব (ঘ) সহযোগিতা করব ২৯. রকিবকে আটকে রেখেছিল কেন?  মুক্তিপণ আদায়ের জন্য (খ) আইসক্রীম খাওয়ানোর জন্য (গ) নতুন পোশাক দেওয়ার জন্য (ঘ) খেলনা দেওয়ার জন্য ৩০. তুমি সকল পেশার মানুষকে সম্মান করবে যে কারণে– (ক) নিয়ম-কানুন মেনে চলে বলে (খ) দেশকে কর প্রদান করে বলে  আমরা তাদের ওপর নির্ভরশীল বলে (ঘ) দেশের জন্য অর্থ উপার্জন করে বলে ৩১. তুমি বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে দেখতে পেলে তোমার বিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে রাস্তায় জেলেরা নির্যাতন করছে। তুমি কী করবে? (ক) সরাসরি প্রতিবাদ করব (খ) বিষয়টি থানায় জানাব (গ) অন্য রাস্তা দিয়ে বাড়ি চলে যাব  নির্যাতন বন্ধের জন্য বয়স্ক মানুষের সহায়তা নেব