প্রকাশ : ১০ জুন ২০১৪, ১৯:৪৪আপডেট : ১০ জুন ২০১৪, ১৯:৪৪
রাত জেগে খেলা দেখি ভাই-বোন-বাবা
গোল হলে শোর তুলি বলি, ‘মারহাবা’।
চীত্কার—চ্যাঁচামেচি চলে রাতভর
গোল দে রে ‘নেইমার—মেসি’ কিছু কর।
গোল দাও গোল দাও বাবা বলে যেই
আমি বলি, ‘পারবে না বাবা হারবেই।’
হেরে গিয়ে বাবা বলে, ‘আর ঘুম না
ভোর হবে এক্ষুণি ইশকুলে যা।’