তেঁতুলিয়া টেকনাফ
নেচে বেড়ায় বিশ্বকাপ
বাপরে বাপ! বাপরে বাপ!
আসছে আবার বিশ্বকাপ।
বিশ্বকাপে হাজার চাপ
ভেঙে ফেলে চায়ের কাপ
যাচ্ছে বেড়ে রক্ত চাপ
বিশ্ব জয়ের নানান ধাপ।
বাংলাদেশের বাড়ছে তাপ
হাতে নিয়ে চায়ের কাপ
রেগে গিয়ে আমার বাপ
উড়িয়ে দিলেন বিশেশা চাপ।
আমার দেশের বিশ্বজয়
নেই যে কোনো হারার ভয়
টিভি দর্শক অবাক হয়
পাগলা হাওয়া বিশ্বময়
বিশ্বজয়ে নিঃস্ব নয়
তালি দিয়ে বিশ্বজয়।
