বাবার স্মৃতি

আপডেট : ১০ জুন ২০১৪, ১৯:৪৫
বাবা, তোমার পরম স্নেহাদর সত্যি সুনিবিড় কখনো বা’ খুব একাকী ভীষণ গুরুগম্ভীর। ভালোই লাগে বাবা তোমার সেই দুর্লভ হাসি স্বপ্নে বিভোর হই যে আমি সুখ-সায়রে ভাসি। হালকা নীলাভ চশমা পরে মাকে যখোন ডাকো নামটি ধরে তার আমাকে ঠিক তোমার পাশেই রাখো তখোন বাবা-কী আনন্দ আমার। যখোন পড়ার পাঠ চুকে যায় জোছনা ভরা রাত কাছে টেনে আপন করে রাখো তোমার হাত। বাবা, তোমার জন্যে কখনো যে হয়নি পরাজিত তুমি আমার জীবন জুড়ে আজো অধিষ্ঠিত আমি এখন একাই বাবা দুঃটাকে সই তুমিই মধুর স্মৃতি হয়ে থাকবে অবশ্যই।