প্রিয়হাত

আপডেট : ১০ জুন ২০১৪, ১৯:৪৬
আঁধারতো নয় আমার চোখে আছে আলোর আভা এই আলোটি আমার চোখে ছড়ান আমার বাবা জন্মদাতার সূত্রে আমি তাঁর কাছে খুব ঋণী বলতে গেলে একটা বিশাল বৃক্ষস্বরূপ তিনি। বৃক্ষরাতো দেয় ছায়া আর বৃক্ষ ফোটায় ফুল এই জগতে হয় না কিছুই বাবার সমতুল বাবার বুকেই স্নেহের ধারা বাবার বুকেই মায়া আমার ভেতর শান্তি ছড়ায় তাঁর সুশীতল ছায়া। এই ছায়াতে জীবন রাঙাই, রাঙাই দিবস-রাত আমার মাথায় আছে আমার প্রিয় বাবার হাত।