১১ জুন, ২০১৪ খ্রিস্টাব্দ, বুধবার
আজ ২৮ জ্যৈষ্ঠ, ১৪২১ বঙ্গাব্দ এবং ১২ শাবান, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:২। আপনার উপর প্রভাবকারী গ্রহ: বুধ ও চন্দ্র। আপনার শুভসংখ্যা: ২ ও ৫। শুভবার: সোম ও বুধবার। শুভরত্ন: পান্না ও চন্দ্রকান্তমনি।
প্রকৃতিগতভাবে আপনি:ভদ্র, বিনয়ী, কল্পনাপ্রবণ, সৃজনশীল। মনের দিক থেকে আপনি অস্থির অশান্ত। আপনি শান্তিপ্রিয় ও সহানুভূতিশীল। দ্বন্দ্ব সংঘাত এড়িয়ে কৌশলে কাজ করতে চান। আপনার বুদ্ধিদৃপ্ত মন সহজেই সবকিছু বুঝতে পারে। আপনার ইনটুইশন প্রখর। শিল্প, সাহিত্য, ইতিহাস ও ভ্রমণের প্রতি আপনার রয়েছে গভীর অনুরাগ। জীবনে সাফল্য লাভের জন্য আপনাকে আরও বাস্তববাদী হতে হবে ।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:কথাশিল্পী উইলিয়াম স্টাইরন, আনোয়ার জাহিদ, ঔপন্যাসিক ইয়াসুনারি সাওয়াবাতা, সুরকার রিচার্ড স্ট্রাউস, দার্শনিক আলেকজান্ডার ডেইন, ফেরদৌসি মজুমদার, প্রাণিবিদ আলফ্রেড নিউটন, প্রমথ নাথ বিশি প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ পারিবারিক পরিবেশ খুব একটা ভালো থাকবে না। কারো অসুস্থতায় উদ্বেগ উত্কণ্ঠা বৃদ্ধি পেতে পারে। কাজকর্মে অগ্রগতি কিছুটা বাধাগ্রস্ত হতে পারে। সরকারি কর্মচারীদের জন্য সময় অনুকূল থাকবে। তবে সঙ্গ দোষে ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা আছে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ কর্মপরিবেশ ভালো থাকবে। আর্থিক দিক ভালো যেতে পারে। সব ধরনের কুত্সা এড়িয়ে চলুন। রাজনৈতিক বিবাদে জড়ানো ঠিক হবে না। শত্রু বৃদ্ধির আশংকা আছে। মাথা ব্যথায় ভুগতে পারেন।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ ব্যয় বৃদ্ধির আশংকা আছে। দাম্পত্য পরিবেশ ভালো থাকবে। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। ঋণগ্রস্ত হওয়ার আশংকা আছে। কোনো সন্তানের ব্যাপারে উদ্বিগ্ন হতে পারেন। পারিবারিক সমস্যায় ভাই বোনদের সহযোগিতা পাবেন।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয় বাণিজ্যে লাভ যোগ আছে। শিক্ষক অধ্যাপকদের জন্য দিনটি শুভ। ভালো কোনো খবর পেতে পারেন। প্রসূতি মায়েদের কোনো স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে পারেন।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ শিল্পীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। সৃজনশীল উদ্যোগ সফল হতে পারে। চারু ও কারুশিল্পে প্রশংসিত হতে পারেন। চাকরির ইন্টারভিউপত্র হাতে আসতে পারে। প্রত্যাশা পূরণে বাধাগ্রস্ত আসতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ বিদ্যার্থীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। উচ্চাশিক্ষায় নিযুক্ত ছাত্র-ছাত্রীদের পরীক্ষার ব্যাপারে অধিকতর সচেতন থাকা ভালো। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ নয়। বাণিজ্যিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। সঙ্গীত শিল্পীদের জন্য সময় অনুকূল থাকবে। সুনাম ও সাফল্য পেতে পারেন।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ সরকারি চাকুরিদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। আজ ভালো কোনো খবর পেতে পারেন। বিদ্যার্থীদের দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে। পরীক্ষার ফলাফল সম্পর্কে উদ্বিগ্ন হতে পারেন। সঙ্গীত শিল্পীদের জন্য দিনটি শুভ। সুনাম ও মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা আছে।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ বয়স্ক অবসরপ্রাপ্ত ব্যক্তিদের জন্য দিনটি শুভ। সম্মানজনক কোনো কর্মের সুযোগ সৃষ্টি হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। কাউকে বেশি বিশ্বাস করা ঠিক হবে না। বিশ্বস্ত কেউ ঠকাতে পারে। শরীর মোটামুটি ভালো যাবে।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। আজ কাউকে বেশি বিশ্বাস করা ঠিক হবে না। মিথ্যা বদনামের সম্মুখীন হতে পারেন। আর্থিক লেনদেন শুভ। দূরে কোথাও ভ্রমণ হতে পারে। মনোবল বৃদ্ধি পাবে।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ আজ কাউকে বেশি বিশ্বাস করা ঠিক হবে না। অন্যথায় প্রতারিত হওয়ার আশংকা আছে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। মনোবল চাঙ্গা থাকবে। আর্থিক লেনদেন শুভ।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ মানসিক উদ্বেগ দেখা দিতে পারে। কোনো লোক দ্বারা প্রতারিত হওয়ার আশংকা আছে। আজ নিজের বুদ্ধিকে বেশি প্রাধান্য দিন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। একটু চেষ্টা করলে কাঙ্ক্ষিত ফল আশা করতে পারেন। আর্থিক দিক মোটামুটি ভালো যাবে।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। আজ কারও দ্বারা উপকৃত হতে পারেন। কর্মপরিবেশ মোটামুটি অনুকূল থাকবে। কাজের চাপ কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে। বিদ্যার্থীদের পড়ালেখায় অধিক মনোযোগী হতে হবে। অন্যথায় কাঙ্ক্ষিত ফল নাও পেতে পারেন
