ক্লাউড কম্পিউটিং নিয়ে সিটিও ফোরামের সেমিনার অনুষ্ঠিত

আপডেট : ১০ জুন ২০১৪, ১৯:৫৫
সিটিও ফোরাম অব বাংলাদেশের উদ্যোগে এবং মাইক্রোসফট বাংলাদেশের সহযোগিতায় গত ৯ জুন রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ক্লাউড টেকনোলজি ভিশন’ শীর্ষক সেমিনার। সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রনালয়ের আইসিটি বিভাগের সচিব নজরুল ইসলাম খান এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাইক্রোসফট এশিয়া প্যাসিফিকের ডিরেক্টর (এন্টারপ্রাইজ সলিউশন) মার্ক এসপট্টা। তপন কান্তি সরকার সূচনা বক্তব্যে জানান সিটিও ফোরাম আইটির নানা খাত নিয়ে বরাবরই টেকনিক্যাল সেশন আয়োজন করে এসেছে। ক্লাউড কম্পিউটিং নিয়ে এই সেমিনার তারই অংশ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘এই প্রযুক্তি ব্যবহারের ফলে আইটি সেক্টরের গুণগত পরিবর্তন আসবে।’ তিনি সিটিও ফোরামকে এই ধরনের ধারাবাহিকতা বজায় রাখার অনুরোধ জানান। অনুষ্ঠানে মাইক্রোসফটের মার্ক এসপট্টা মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সিটিও ফোরামের উপস্থিত সদস্যরা আলোচনায় অংশগ্রহণ করেন।