বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহায়তায় মোবাইল অপারেটর রবি এবং মোবাইল ভ্যালু অ্যাডেড সার্ভিস প্রোভাইডার মাল্টিসোর্সিং যৌথভাবে মোবাইল ব্যবহারকারীদের জন্য ফুটবল সংক্রান্ত নানা খবর, স্কোর আপডেট ও বিভিন্ন ধরনের থ্রিজি কনটেন্ট মোবাইল ভ্যালু অ্যাডেড সার্ভিস প্রদান করে আসছে। এই উপলক্ষে সম্প্রতি রবির হেড অব ভ্যালু অ্যাডেড সার্ভিস মাহমুদ হাসান ফয়সাল এবং মাল্টিসোর্সিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাফসির এম আওয়াল বাফুফে সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন ও সহ-সভাপতি তাবিথ এম আওয়ালের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সহকারী কোচ রেনে কোস্টার, বাফুফে সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু নায়িম সোহাগ ও মাল্টিসোর্সিংয়ের পরিচালক মোহাম্মদ জাকির খান।
