গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে ডেল ব্র্যান্ডের অপটিপ্লেক্স ৩০২০এমটি মডেলের মিনি টাওয়ার ডেস্কটপ পিসি। এর বিশেষ বৈশিষ্ট্য হলো সব ধরনের ক্ষতিকর উপাদান থেকে পিসি সুরক্ষায় সিকিউরিটি ফিচার। এই পিসিটিতে রয়েছে ৩.২ গিগাহার্জ গতির ৪র্থ প্রজন্মের ইন্টেল কোরআই৫ প্রসেসর, ইন্টেল এইচডি ৪৬০০ গ্রাফিক্স, ইন্টেল এইচ৮১ চিপসেট, ৪ জিবি র্যাম, ৫০০ জিবি হার্ডডিস্ক, অরিজিনাল উইন্ডোজ ৭, ১৮.৫” এলইডি মনিটর প্রভৃতি। ৩ বছরের বিক্রয়োত্তর সেবাসহ মূল ৫৮,৫০০ টাকা।
