আইটিতে প্রফেশনাল ডিপ্লোমার সুযোগ

আপডেট : ১০ জুন ২০১৪, ২১:২১
সময়ের সাথে তাল মিলিয়ে আইটি বিষয়ে প্রফেশনালদের চাহিদা বাড়ছে। এসব আইটি প্রফেশনাল তৈরির জন্যই প্রশিক্ষণ পরিচালনা করছে ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি (ডিআইআইটি)। বর্তমানে এই প্রতিষ্ঠানে আইটির বিভিন্ন বিষয়ে জুন ২০১৪ সেশনে ডিপ্লোমা কোর্সে ভর্তি চলছে। এসব কোর্সের মধ্যে রয়েছে হার্ডওয়্যার ও নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং, ওয়েব অ্যান্ড ই-কমার্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং থ্রিডি অ্যানিমেশন অ্যান্ড ভিজ্যুয়াল এফ/এক্স। সময়ের সাথে সাথে দেশ যতই এগিয়ে যাচ্ছে, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ততই আইটিনির্ভর হয়ে পড়ছে। ফলে ক্যারিয়ার গড়তে তরুণদের কাছে আইটি হয়ে উঠছে প্রথম পছন্দ। আইটি সেক্টরের বিভিন্ন বিশেষায়িত শাখায় এখন রয়েছে উজ্জ্বল ক্যারিয়ার গড়ার সুযোগ। হার্ডওয়্যার মেইনটেন্যান্স, নেটওয়ার্ক সার্টিফিকেশন, সিসিএনপি, উইন্ডোজ সার্ভার বার, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ডাটাবেজ ম্যানেজমেন্ট, জুমলা, ওয়ার্ডপ্রেস, অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি, সিসিএনএ, লিনাক্স, ওয়েব ডিজাইন ও ডেভলপমেন্ট, আউটসোর্সিং প্রভৃতি সেক্টরই সম্ভাবনাময়। তবে এই সম্ভাবনা কাজে লাগানোর জন্য প্রয়োজন বিশেষায়িত দক্ষতা, জ্ঞানের গভীরতা ও বাস্তবমুখী শিক্ষার প্রায়োগিক ক্ষমতা। তবে আমাদের দেশে এসব বিষয়ে ব্যবহারিক কাজভিত্তিক পশিক্ষণের সুযোগ খুব বেশি প্রতিষ্ঠানে নেই। এই সুযোগটিই দিচ্ছে ডিআইআইটি। ডিআইআইটি পরিচালিত কোর্সগুলো ব্যবহারিক ক্লাসভিত্তিক যা সার্টিফায়েড প্রফেশনালদের তত্ত্বাবধানে পরিচালিত হয়। এ ছাড়াও রয়েছে প্রশিক্ষকদের সার্বক্ষণিক ও সার্বিক তত্ত্বাবধানে নির্দিষ্ট সময়ের মধ্যে কোর্স সমাপ্তি, পরীক্ষা গ্রহণ ও ফলাফল মূল্যায়নের নিশ্চয়তা। নিয়মিত ও পর্যাপ্ত প্র্যাকটিক্যাল ক্লাসে কঠোরভাবে মান নিয়ন্ত্রণের কারণে এখান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের কোর্স শেষে চাকরি পাওয়ার হার অনেক বেশি থাকে। আর এখানকার প্রতিটি কোর্সের শেষেই রয়েছে বাধ্যতামূলক রিয়েললাইফ প্রজেক্ট এবং ১-৩ মাস মেয়াদি ইন্টার্নশিপ। ফলে হাতে-কলমে শেখার সুযোগ পেয়ে থাকে এখানকার শিক্ষার্থীরা। এখান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি এলায়েন্স (ঢাকা বিশ্ববিদ্যালয়) ও ডিআইআইটি কর্তৃক যৌথ সনদ লাভ করে। ডিআইআইটিতে রয়েছে সমৃদ্ধ পাঠাগার, অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন আন্তর্জাতিক মানের কম্পিউটার ল্যাব ও সুবিশাল ক্যাম্পাস। সান্ধ্যকালীন ক্লাস এবং দরিদ্র ও মেধাবীদের জন্য ভর্তিতে রয়েছে বৃত্তির সুযোগ। যোগাযোগ :০১৭১৩৪৯৩২৬৭।