না’গঞ্জ-৫ উপ-নির্বাচন
আগামী ২৬ জুন অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ-৫ আসনের উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। নির্বাচনে অংশ নেয়া ৪ প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী সেলিম ওসমান দলের প্রতীক লাঙল, স্বতন্ত্র প্রার্থী নাগরিক ঐক্যের উপদেষ্টা ও সাবেক এমপি এস এম আকরাম পেয়েছেন আনারস, কৃষক শ্রমিক জনতা লীগের জেলা কমিটির সভাপতি শফিকুল ইসলাম দেলোয়ার দলের প্রতীক গামছা ও স্বতন্ত্র প্রার্থী মামুন সিরাজুল মজিদ পেয়েছেন চিংড়ি মাছ প্রতীক।
মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ করা হয়। এসময় উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার মিহির সারওয়ার মোর্শেদ প্রার্থীদের আচরণবিধি অনুসরণ করে ঐক্যবদ্ধভাবে একটি সুষ্ঠু নির্বাচনের তাগিদ দেন।
