ব্রাজিলে ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত ইউনিয়নের

আপডেট : ১০ জুন ২০১৪, ২১:৪০
ব্রাজিলের সাও পাওলো শহরে রেল কর্মচারীদের পাঁচ দিনের ধর্মঘটের পর সাময়িকভাবে তা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল ইউনিয়ন। গত সোমবার রাতে তারা এ সিদ্ধান্ত নেয়। পাঁচদিনের ধর্মঘট ডাক দেয়ার ফলে শহরটিতে বিশ্বকাপ ফুটবল শুরু হওয়ার আগেই তীব্র যানজট ও বিশৃঙ্খলা দেখা দেয়। এর আগে বুধবার নাগাদ ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দেয় ইউনিয়ন নেতারা। তবে সরকার ও ইউনিয়নের সাথে এ নিয়ে ফলপ্রসূ আলোচনা এখনো হয়নি। এদিকে ধর্মঘট অব্যাহত রাখা হবে কি না এ নিয়ে বুধবার আবারো নেতারা একত্রিত হয়ে সিদ্ধান্ত নেবেন। ওদিকে সোমবার স্টেশনের বাইরে কর্মচারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এসময় পুলিশ তাদেরকে দমন করার লক্ষ্যে টিয়ার গ্যাস নিক্ষেপ করে।