বাবার উপর অভিমান করে ঢাকা থেকে পালিয়ে আশা দুই স্কুল ছাত্রীকে (১২) উপজেলার বানেশ্বর থেকে সোমবার রাতে পুঠিয়া থানা পুলিশ উদ্ধার করে।
গতকাল মঙ্গলবার পুঠিয়া থানায় উদ্ধারকৃত ৫ম শ্রেণিতে পড়ুয়া দুই ছাত্রী (১২) তাদের বাবাদ্বয় জানান, ছাত্রীদ্বয় একে অপরের বান্ধবী, তারা ঢাকা একটি স্কুলে ৫ম শ্রেণির ছাত্রী। লেখাপড়ায় বেশি মনোযোগী হতে বকা দিলে দুই বান্ধবী গ্রামের বাড়ির উদ্দেশ্যে ঢাকা থেকে পালিয়ে যায়। পথে বাসের সুপার ভাইজারের সন্দেহ হলে ফোনে পুঠিয়া থানাকে অবহিত করে। পুলিশ তাদেরকে বানেশ্বর থেকে উদ্ধার করে। গতকাল থানা থেকে ছাত্রীদ্বয়ের বাবার হেফাজতে তাদেরকে ছেড়ে দেয়া হয়।
