বরিশাল বিশ্ববিদ্যালয় ভাংচুর মারধর ইস্যুতে ৬ শিক্ষার্থীকে শো-কজ

আপডেট : ১০ জুন ২০১৪, ২২:১২
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কার্যালয়ে ভাংচুর ও সহকারী রেজিস্ট্রারকে মারধরের ঘটনায় ৬ শিক্ষার্থীকে শোকজ করা হয়েছে। ১২ জুনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। নোটিশপ্রাপ্তরা হচ্ছে- মার্কেটিং বিভাগের ৩য় বর্ষের আকিব জাবেদ খান, আল মামুন, ব্যবস্থাপনা বিভাগের ৩য় বর্ষের রেজা শরীফ, এনামুল হক মনি, অর্থনীতি ৩য় বর্ষের সাইদুল ইসলাম এবং রাষ্ট্রবিজ্ঞানের ১ম বর্ষের মিঠুন দে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান সোমবার রাতে নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নোটিশের জবার পাওয়ার পর তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। গত ৫ জুন রেজিস্ট্রার কার্যালয়ে ভাংচুর ও সহকারী রেজিস্ট্রারকে মারধরের ঘটনার পরপরই ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি চব্বিশ ঘণ্টার তদন্তে হামলার ঘটনায় ৬ ছাত্রকে অভিযুক্ত হিসাবে চিহ্নিত করেছেন।