ডেসকোর মোবাইল কোর্টে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন জরিমানা আদায়

আপডেট : ১০ জুন ২০১৪, ২২:১৩
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) ১৬টি বিক্রয় ও বিতরণ বিভাগে মাসব্যাপী খেলাপী গ্রাহকদের বকেয়া আদায় এবং অবৈধ বিদ্যুত্ ব্যবহারকারীদের সংযোগ বিচ্ছিন্নকরণের জন্য বিদ্যুত্, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। মঙ্গলবার আগারগাঁও বিওবি বিভাগের আওতাধীন পশ্চিম কাফরুল, জনতা হাউজিং, তালতলা, মোল্লাপাড়া, পীরেরবাগ, পাইকপাড়া, কল্যাণপুর, শ্যামলী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে ২০টি অবৈধ স্থাপনার বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন ও ৩৫ কেজি অবৈধ তার জব্দ করা হয়। অবৈধ বিদ্যুত্ ব্যবহারকারীদের তিনজনকে আটক করা হয় এবং মামলা করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাত্ক্ষণিকভাবে এক লক্ষ বার হাজার টাকা জরিমানা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমানের নেতৃত্বে আগারগাঁও বিওবি বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। -প্রেস বিজ্ঞপ্তি