শোক সংবাদ

আপডেট : ১০ জুন ২০১৪, ২২:১৩
ডা. আইনুল হক বাদল কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার মুমিনুল হক মুমিনের বাবা ডা. আইনুল হক বাদল (৮২) গত সোমবার রাতে বার্ধক্যজনিত কারণে কিশোরগঞ্জ জেলা শহরস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই ছেলে, তিন মেয়ে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বাদ আছর জানাযা শেষে তার লাশ দাফন করা হয়। শামসুল হক মাস্টার দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শামসুল হক মাস্টার (৬৫) গতকাল মঙ্গলবার সকালে মাস্টারপাড়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ২ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গতকাল মঙ্গলবার বাদ যোহর জানাজা’র পর গ্রামের বাড়ী চৌপুকুরিয়ার পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। মোঃ মতিউর রহমান বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর উপ-মহাব্যবস্থাপক মোঃ মিজানুর রহমানের পিতা মোঃ মতিউর রহমান (৯৫) গত ৮ জুন কিশোরগঞ্জে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। কিশোরগঞ্জের শহীদি মসজিদে ১ম জানাজা এবং গ্রামের বাড়ি হোসেনপুরের রামপুরে ২য় জানাজার পর পাবিরারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।