মৃত্যুবার্ষিকী

আপডেট : ১০ জুন ২০১৪, ২২:১৩
ডা. এমএম হোসেন বিশিষ্ট চিকিত্সক ও সমাজসেবক প্রফেসর ডাঃ এমএম হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমের কবরে ফাতেহা পাঠ ও বিভিন্ন এতিমখানায় কোরানখানি, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। আজ বাদ আছর মরহুমের একমাত্র ছেলের গুলশানস্থ বাসভবনে কোরানখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। সেই সঙ্গে আত্মীয়-স্বজন ও সুভাকাঙ্খীদের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। সুবা মিয়া সরকার আজ বুধবার দাউদকান্দি প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের দাউদকান্দি সংবাদদাতা মোঃ হাবিবুর রহমান হাবিবের শ্বশুর ও দাউদকান্দি উপজেলার হরিপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক সুবা মিয়া সরকারের ১০ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি সরকারবাড়িতে মিলাদ মাহিফল ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়েছে। এখলাজ উদ্দীন নড়াইল-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এখলাজ উদ্দীন আহম্মেদের ২৯তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৮৫ সালের ১১ জুন সন্ত্রাসীরা নড়াইলের কালিয়া উপজেলার বারইপাড়া খেয়াঘাটে এখলাজ উদ্দীন ও তার বড় ছেলে এহসানুল হক টুনুকে গুলি করে এবং কুপিয়ে হত্যা করে। মৃতুবার্ষিকী উপলক্ষে মরহুমের কবর জিয়ারত, দোয়া মাহফিল ও স্মরণসভার আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, এখলাজ উদ্দীনের ছেলে কবিরুল হক মুক্তি বর্তমানে নড়াইল-১ আসনে আওয়ামী লীগের এমপি।