ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদকে সম্মানসূচক ডক্টর অব লজ ডিগ্রি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়। গত ৩ জুন বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক নাসাউ হলে প্রিন্সটনের প্রেসিডেন্ট ক্রিস্টোফার এল, ইসগ্রুবার এই ডিগ্রি প্রদান করেন।
মানবাধিকার, জনজীবন, ব্যবসা, শিক্ষা ও প্রকৌশল শাখার গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এবার পাঁচজনকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়েছে। ডক্টরেট ডিগ্রি প্রাপ্তদের মাঝে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ম্যাডেলিন কে. আলব্রাইনও আছেন।
ডিগ্রি প্রদান অনুষ্ঠানে ১০ হাজারের মতো শিক্ষার্থী ও অতিথি উপস্থিত ছিলেন। ব্র্যাকের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
