মানসম্মত কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আলোচনা সভা

আপডেট : ২৭ মে ২০১৯, ২২:২৭

বরিশাল অফিস

আন্তর্জাতিক নারী স্বাস্থ্য দিবস উপলক্ষে মানসম্মত কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে সমাবেশ গতকাল সোমবার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। বরিশাল মহিলা কল্যাণ সংস্থা ও তারুণ্যের কণ্ঠস্বর-প্লাটফর্ম বরিশালের আয়োজনে কিশোর-কিশোরীদের নিয়ে এ আলোচনা অনুষ্ঠানের সহযোগিতায় ছিলো বেসরকারি সংস্থা নারীপক্ষ ও অধিকার এখানে, এখনই। সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক রাশিদা বেগম। প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী উপ-পরিচালক মো. শহীদুল ইসলাম। আলোচনায় অংশ নেন, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা. রাজিয়া বেগম, বিসিসির সংরক্ষিত কাউন্সিলর কোহিনুর বেগম, সাংবাদিক গোপাল সরকার, লাভ দ্যা নেইভার এর নির্বাহী পরিচালক মাহামুদা বেগম, তারুণ্যের কণ্ঠস্বর প্লাটফম এর সদস্য শাকিলা ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বিএমকেএস’র পরিচালক কাওছার পারভীন। আলোচকরা এ বিষয়ে কিশোর ও তরুণ বান্ধন যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা ও তথ্য সরকারি সকল স্বাস্থ্য কেন্দ্রে সহজলভ্য করার দাবি জানান। এ ছাড়াও এ ধরনের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেবাদানকারীদের দক্ষ করে গড়ে তুলতে পর্যাপ্ত বাজেট বরাদ্দসহ নানা প্রস্তাব করেন। এ ছাড়াও সিটি করপোরেশনের মেয়রসহ স্বাস্থ্য কর্মকর্তাদের বিদ্যালয়গুলোতে স্যানিটারি ন্যাপকিন সরবরাহসহ অন্যান্য স্বাস্থ্যসেবার জন্য অনুরোধ জানানোর কথা বলেন।