বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ভবনের প্রাচীর নির্মাণকাজ বন্ধ করল বিএসএফ

আপডেট : ১০ জুন ২০১৪, ২২:৫৮
বেনাপোল চেকপোস্ট এলাকায় গত সোমবার সকালে ইমিগ্রেশন পুলিশের প্রশাসনিক ও আবাসিক ভবনের সীমানা প্রাচীর নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে বিএসএফ। বেনাপোল পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন জানান, ১৯৫১ সালে বেনাপোল ইমিগ্রেশনের নামে ১.৮০ একর জমি বরাদ্দ দেয় সরকার। স্বাধীনতার পর সে জায়গায় তৈরি হয় পুলিশের প্রশাসনিক ও আবাসিক ভবন। সোমবার সকালে এর সীমানা প্রাচীরের নির্মাণ কাজ শুরু করতে গেলে বাধা দেয় বিএসএফ। বলে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সীমানা প্রাচীর নির্মাণ করা যাবে না। এরপর থেকে আর কাজ শুরু করা যায়নি। অথচ বিএসএফ তাদের সীমানা প্রাচীর তৈরি করেছে অনেক আগেই। ২৬ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল মতিউর রহমান জানান, দু’দেশের ভূমি জরিপ অধিদফতরের কর্মকর্তারা আগামী ১২ জুন বেনাপোল চেকপোস্টে এসে জরিপ করার পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।