ভোলায় বাসচাাপায় ৬ জন নিহত আহত ২০

আপডেট : ১০ জুন ২০১৪, ২২:৫৮
রফ্যাশন সড়কের চরফ্যাশনের জনতা বাজারে একটি যাত্রীবাহী বাস (সুভ পরিবহন) নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের লোকজনের উপর উঠেগেলে ছয় জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়। পুলিশ সুপার রাত সাড়ে নয় টায় জানান, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি চরফ্যাশন থেকে ভোলা আসার পথে ব্রেক ফেল করে বাজারের লোকজনের উপর উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে। উত্তেজিত জনতা বাসটিতে আগুন লাগিয়ে দেয়। ফায়ারব্রিগেড এলে মারমুখি জনতা রাস্তায় বেড়িকেড দিয়ে তাদের গাড়ী ভাংচুর করে। রাত ১০ টায় চরফ্যাশনের ইউনও জানান,পরিস্থিতি আপাতত শান্ত। লাশগুলো হাসপাতালে রাখা হয়েছে। গুরুতর আহত যাত্রীরা চরফ্যাশন হাসপাতালে চিকিত্সাধীন।