সৌভাগ্যবান বটে!

আপডেট : ১০ জুন ২০১৪, ২২:৫৯
বাংলায় একটা প্রবাদ আছে- মারে আল্লাহ, বাঁচায় কে? এবং বাঁচায় আল্লাহ, মারে কে? । প্রবাদটি যে সত্য হতে পারে তার প্রমাণ জাপানের ৪৩ বছর বয়সী এক ব্যক্তি। তিনি হিংস্র প্রাণী হাঙ্গরের মুখে পড়েও জীবিত ফিরে এসেছেন! জাপানের প্রশান্ত মহাসাগরের উপকূলে সহকর্মীদের সঙ্গে সার্ফিং করছিলেন তশুইয়োশি তাকাহাসি। হঠাত্ করে এক হাঙ্গর তাকে আক্রমণ করে বসে। যদিও এসব এলাকায় হাঙ্গরের আক্রমণের ঘটনা তেমন একটা ঘটেনা। কিন্তু গত রবিবার সেটাই ঘটলো। জীবিত ফিরলেও তিনি গুরুতর আহত হয়েছে। দ্রুত তার সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে যান। শরীরের বিভিন্ন স্থানে দাঁত বসিয়ে দিয়েছে হাঙ্গর। চিকিত্সকরা জানিয়েছেন, শরীরের বিভিন্ন স্থানে ৩০ টির মতো সেলাই দিতে হয়েছে। এখন তিনি শঙ্কামুক্ত বলে ডাক্তাররা জানিয়েছেন। আহত হলেও সৌভাগ্যবান বটে! - এএফপি