অনলাইনে নোট নেওয়ার এবং ওয়েব ক্লিপিং সংরক্ষণের জনপ্রিয় অ্যাপ্লিকেশন এভারনোট সাইবার আক্রমণের মুখোমুখি হয়েছে। এভারনোট জানিয়েছে, ‘ডিস্ট্রিবিউটেড ড্যানিয়েল অব সার্ভিস’ ঘরানার আক্রমণ চালানো হয়েছে এই সার্ভিসের ওপর। এতে করে এভারনোটের অনেক ব্যবহারকারীই এভারনোট ব্যবহার করে কাঙ্ক্ষিত কাজগুলো করতে পারেনি। এই আক্রমণের কারণে প্রায় ২৪ ঘণ্টা এভারনোটের সেবা ব্যাহত হয়েছে। তবে এই আক্রমণে গ্রাহকদের কোনো তথ্য ক্ষতিগ্রস্ত হয়নি বলে আশ্বস্ত করেছে এভারনোট। আক্রমণ কাটিয়ে উঠে আগের মতো সেবাও প্রদান করছে এভারনোট।
