পাকুন্দিয়ায় ডাকাতের আত্মহত্যা

আপডেট : ১১ জুন ২০১৪, ২১:১৯
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গতকাল বুধবার সকালে খোকন মিয়া (৪৪) নামে এক ডাকাত বাড়ির পাশে জঙ্গলের গাছে নিজ লুঙ্গিতে ঝুলে আত্মহত্যা করেছে। সে উপজেলার চরকাওনা পশ্চিমপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রাব্বানী জানান, নিহত খোকনের নামে থানায় ডাকাতি মামলা রয়েছে। কিছুদিন পূর্বে জেল থেকে জামিনে এসে সে মানসিকভাবে ভেঙে পড়ে। একপর্যায়ে সে আত্মহত্যা করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।