প্রশ্ন :আমি বর্তমানে একটি একটি বেসরকারি কোম্পানিতে মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে চাকরি করছি। আমি পার্ট-টাইম কাজ করি। ফলে আমার অবসর সময় বেশি। এই সময়ে কম্পিউটারের কোন বিষয় শিখলে চাকরি জীবনে আমার কাজে লাগবে? কোথায় এসব বিষয় শেখা যায়?
মো. রাশেদ হাসান বিপু
মেরুল বাড্ডা, ঢাকা।
উত্তর :এখন চাকরির বাজারে কম্পিউটার না জানলে খুব বেশি সুবিধা করা যায় না। আপনি কম্পিউটারের কী কাজ জানেন, তা জানাননি। তবে সাধারণভাবে বললে কম্পিউটারের ক্ষেত্রে মাইক্রোসফট অফিসের বিভিন্ন প্রোগ্রামগুলো সবক্ষেত্রেই কাজে লাগে। বিশেষ করে ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ারপয়েন্ট সব চাকরিতেই কাজে লাগে। এর বাইরে মার্কেটিংয়ের জন্য বিশেষ সফটওয়্যারগুলোও শিখে নিতে পারেন। অনলাইনে টিউটোরিয়াল দেখে যেমন শিখতে পারেন নিজে নিজে, তেমনি বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠানে ভর্তি হয়েও এসব কাজ শিখে নিতে পারেন।
প্রিয় পাঠক, কোন বিষয়ে ক্যারিয়ার সম্ভাবনা কতটুকু? পড়াশুনা শেষে কেমন হবে আপনার পেশা? অর্থাত্ ক্যারিয়ার গঠন সংক্রান্ত যেকোনো প্রশ্ন আমাদের কাছে লিখে পাঠাতে পারেন। চিঠি লেখার ঠিকানা :বিভাগীয় সম্পাদক, ক্যারিয়ার, দৈনিক ইত্তেফাক, ৪০ কারওয়ান বাজার, ঢাকা। ইমেইল : [email protected]
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) সম্প্রতি উদযাপন করেছে ২০১৪ সালের একাডেমিক রিট্রিট। দুই পর্বে অনুষ্ঠিত এই রিট্রিটের প্রথম পর্ব কক্সবাজারে এবং দ্বিতীয় পর্ব রাজধানীর উত্তরায় আইইউবিএটির নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এবারের রিট্রিট সেমিনারের প্রতিপদ্য বিষয় ছিল ‘ডেভেলপিং গ্র্যাজুয়েটস ফর টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি মার্কেটস’। সেমিনারে সভাপতিত্ব করেন আইইউবিএটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম আলিমউল্যা মিয়ান। সেমিনারে পেপার উপস্থাপন করেন আইইউবিএটির ট্রেজারার সেলিনা নার্গিস।
