মহেশপুরে ফেনসিডিল উদ্ধার

আপডেট : ২৭ মে ২০১৯, ২২:৩০

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

মহেশপুরে শ্যামকুড় সীমান্ত থেকে রবিবার রাতে ৪৫০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে ৫৮ বিজিবির শ্যামকুড় বিওপি।

শ্যামকুড় বিওপির টহল দল হাবিলদার বাশারের নেতৃত্বে ৬০/১১৪নং পিলারের কাছ থেকে উপজেলার নলবিলপাড়া গ্রামের মাঠ থেকে ৪৫০ বোতল ভারতীয় ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এসব ফেনসিডিলের মূল্য প্রায় এক লাখ ৮০ হাজার টাকা।