দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ফুটবল উপলক্ষে তৈরি করা থীম সংটি এখনও অনেকের কানে বাজে। ইউটিউবে শাকিরার গাওয়া বিখ্যাত গানটি এখনও মুখে মুখে ফেরে অনেকেরই । তবে আজকের দিনটি শেষেই অতীত হয়ে যাচ্ছেন শাকিরা। শাকিরার জায়গা নিতে প্রস্তুত পিটবুল এবং জেনিফার লোপেজ। ব্রাজিল বিশ্বকাপ ফুটবলের থীম সং ওলে ওলা অর্থাত্ আমরা সবাই এক দিয়ে দুনিয়ার সমস্ত মানুষকে ফুটবলের সুরে বাঁধতে প্রস্তুত তারা। সঙ্গে থাকছেন ব্রাজিলিয়ান সুপারস্টার ক্লদিয়া লিটেরেও। কয়েকদিন আগে উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন না বলে ঘোষণা দিলেও গতকাল লোপেজের এজেন্ট জানিয়েছেন, সহশিল্পীদের সঙ্গে বিশ্বকাপ মাতাতে প্রস্তুত তিনিও। সংগঠকরাও সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি আসবেন। গাইবেন। ব্রাজিলীয়দেরই সন্তুষ্ট করবেন। তার সুরেলা কণ্ঠ দিয়ে পুরো ফুটবল দুনিয়ার দর্শকদের মাত করে দিবেন। আর সেই গানের তালে তালে নাচতে যে প্রস্তুত ব্রাজিলও সেটা বোঝা যাচ্ছে এখনই। গাড়িতে ট্যাক্সি ক্যাবে সাম্বার গান। ড্রাইভার সেই গানে শরীর দুলায়। উদ্বোধীন অনুষ্ঠান হবে ২৫ মিনিটের। কনসার্টে গান গাইবেন মার্কিন শিল্পী জেনিফার লোপেজ। তার গান গাওয়া নিয়ে কিছুটা অনিশ্চয়তা দেখা গেলেও তা এখন কেটে গেছে।
উদ্বোধনী অনুষ্ঠান মাত্র ২৫ মিনিটের হলেও এই স্বল্প সময়ের মধ্যে উঠে আসবে ব্রাজিলের ঐতিহ্য তাদের গড়ে উঠার নানা জীবন কাহিনী নিয়ে তৈরি করা চিত্র। ৬০০ পারফরমার ডিসপ্লে করবেন বলে জানা গেছে। আরিয়ান করিন্থিয়ান্স স্টেডিয়ামে মাঠের মাঝখানে ফুটবলের মতো করে মঞ্চ তৈরি করা হয়েছে। সে মঞ্চের উপরে সঙ্গীত পরিবেশন করা হবে। কিন্তু এই অনুষ্ঠান নিয়ে আয়োজক ব্রাজিল রাখঢাক করছে। তার পরও জানা গেছে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি থাকবেন ১৫ জন শারীরিক প্রতিবন্ধী। এই সব ব্রাজিলীয়ান নাগরিক নিজেদের শারীরিক অক্ষমতাকে পায়ে ঠেলে জীবনকে অনেক দূর উপরে নিয়ে গেছেন। ব্রাজিলকে মার্যাদার আসনে বসানোর চিন্তা ভাবনাও থাকবে তাদের মধ্য দিয়ে। হুইল চেয়ারে বসে স্টেডিয়ামে প্রবেশ করতে পারেন সেই বরেণ্য ব্যক্তিরা। শারীরিক প্রতিবন্দ্বীদেরও অংশগ্রহণ থাকবে। একজন নিওরোলজিষ্ট রোবট তৈরি করেছেন। সেই রোবট তিনি উঠে গিয়ে পা দিয়ে বল ঠেলে দিবেন। এভাবেও উদ্বোধন হতে পারে বিশ্বকাপ ফুটবলের। উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে তৈরি করা হয়েছে উদ্বোধনের স্ক্রীপট নিয়ে বার বার পরিবর্তন হচ্ছে। শেষ পর্যন্ত বিশ্বকাপ ফুটবলের উদ্বোধন যেভাবেই হোক না কেন। তবে উদ্বোধন অনুষ্ঠান হয় নাম মাত্র। কারণ অনুষ্ঠানের পরই ম্যাচ। সবার চোখ থাকবে ব্রাজিল ক্রোয়েশিয়া মধ্যকার উদ্বোধনী ম্যাচটির উপর।
