মেট্রোরেলের মূল কাজ ২০১৫ সালের এপ্রিলে

আপডেট : ১১ জুন ২০১৪, ২২:৫৫
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (ডিএমআরটিডিপি) বাস্তবায়নের জন্য আগামী ডিসেম্বরে টেন্ডার আহ্বান করা হবে। তিনি বলেন, মেট্রোরেলের মূল কাজ ২০১৫ সালের এপ্রিল মাসে এবং ২০১৯ সালে এর যাত্রা শুরু হবে। বুধবার রাজধানীর উত্তরার তৃতীয় ফেইজের মেট্রোরেলের ডিপো নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। যোগাযোগ মন্ত্রী বলেন, ঢাকা মহানগরীর তীব্র যানজট নিরসনে গণপরিবহন সুবিধাদির ব্যবস্থাকরণ এবং নিরাপদ ও পরিবেশবান্ধব মেট্রোরেলের কার্যক্রমের যাত্রা শুরু হলো। তিনি বলেন, মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নের ব্যয় নির্ধারণ করা হয়েছে প্রায় ২২ হাজার কোটি টাকা।