ফেনীতে এক যুবক অপহূত

আপডেট : ১১ জুন ২০১৪, ২২:৫৬
গতকাল বুধবার বেলা ১টার দিকে ফেনীর মধুপুর গ্রাম থেকে তৌহিদুল ইসলাম (২৫) নামে এক যুবককে অপহরণ করা হয়েছে। এ ব্যাপারে ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তৌহিদুলের পরিবার এই অপহরণের জন্য তৌহিদুলের মামাকে দায়ী করে পুলিশে অভিযোগ করেছেন। পুলিশ সুপার বলেন, কয়েকদিন পূর্ব থেকে তৌহিদুল তার মামার উপর পারিবারিক বিষয় নিয়ে ক্ষিপ্ত ছিল। এখন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, আসলে কি তৌহিদুলকে অপহরণ করা হয়েছে- না সে আত্মগোপন করে মামাকে ফাঁসানোর চেষ্টা করছে।