সিলেটে নিরাপত্তা চেয়ে কাউন্সিলরের জিডি

আপডেট : ১১ জুন ২০১৪, ২২:৫৭
জীবনের নিরাপত্তা চেয়ে কোতয়ালী থানায় জিডি করেছেন সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের কাউন্সিলর কয়েস লোদী। মঙ্গলবার রাতে জিডিতে কাউন্সিলর কয়েস লোদী উল্লেখ করেছেন, তিনি অপহরণ, গুম ও হত্যার শংকায় রয়েছেন। কিছু অসাধু ও সুবিধাভোগী ব্যক্তি তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাকে বিভিন্নভাবে হুমকি প্রদান করে আসছে। তিনি তার জান-মালের নিরাপত্তায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য পুলিশের সহযোগিতা কামনা করেন। গত মঙ্গলবার সিটি কর্পোরেশনের মাসিক সমন্বয় সভায় কাউন্সিলর কয়েস লোদী ও রেজওয়ান আহমদের মধ্যে বাদানুবাদ হয়। এর জের ধরে কাউন্সিলর রেজওয়ান প্যানেল মেয়র-১ হিসাবে কয়েস লোদীর ওপর অনাস্থা প্রস্তাব আনেন। এ সংক্রান্ত বিষয় নিয়ে সেখানে উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়।