বুলুকে পাসপোর্ট দেয়ার নির্দেশ হাইকোর্টের

আপডেট : ১১ জুন ২০১৪, ২৩:০৬
বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লা বুলুকে এক সপ্তাহের মধ্যে মেশিন রিডঅ্যাবল পাসপোর্ট (এমআরপি) দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালককে এ আদেশ পালন করতে বলা হয়েছে। এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের ডিভিশন বেঞ্চ বুধবার এ রায় দেন। এমআরপির জন্য গত ১৮ ফেব্রুয়ারি পাসপোর্ট অধিদপ্তরে আবেদন করেন বরকত উল্লাহ বুলু। ১৫ মার্চ এর মধ্যে এই পাসপোর্ট দেয়ার কথা ছিল। কিন্তু এ সময়ের মধ্যে পাসপোর্ট দেয়া হয়নি। পরে পাসপোর্ট প্রদানের নির্দেশনা চেয়ে তিনি হাইকোর্টে রিট দায়ের করেন। ঐ রিটের রুলের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট এ রায় দেয়। বুলুর পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন শুনানি করেন।