টুইটারে বিশ্বকাপ

আপডেট : ১২ জুন ২০১৪, ১৯:৫৪
হ্যালো গাইজ! সবাই মিলে চলে এসেছি ব্রাজিলে। সমর্থকরা প্রস্তুত তো? —ক্রিস্টিয়ানো রোনালদো সালভাদর বন্দর। অ্যাডভেঞ্চারের শুরু এখানেই। বিশ্বকাপ ২০১৪, স্পেন বনাম নেদারল্যান্ডস! —জুয়ান মাতা এই সেই প্রথম ধাপ। স্বপ্ন ছুঁতে যাচ্ছি। জাতির প্রতিনিধিত্ব করবো বিশ্বকাপে। সময় এখন ব্রাজিলের। —ডেভিড লুইজ অনেক উত্সাহের এক বিশ্বকাপ। সুন্দর একটা স্বপ্নের মধ্যে আছি। —পাওলো জাবালেতা বিশ্বকাপের দিকে তাকিয়ে আছি। দারুণ কিছুই একটা হতে যাচ্ছে। এক ঝাঁক অসাধারণ খেলোয়াড় আছেন। সবার জন্য শুভকামনা। —ভিনসেন্ট কোম্পানি শুরু হল বিশ্বকাপ। এখানে স্বপ্ন নয়, মাঠের খেলা এখানে কথা বলে। — এডিন জেকো