আবুধাবিতে মেশিন রিডেবল পাসপোর্ট সেবা দেবে কম্পিউটার সোর্স

আপডেট : ১২ জুন ২০১৪, ২০:২১
সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বংলাদেশিদের ডিজিটাল পাসপোর্ট সেবা দিতে যাচ্ছে কম্পিউটার সোর্স। আগামী ১৫ জুন আবুধাবি থেকে শুরু হবে এই কার্যক্রম। দ্রুততম সময়ে এবং বিড়ম্বনা ছাড়াই যেন এই অঞ্চলের বাংলাদেশি নাগরিক আন্তর্জাতিক নিরাপত্তামানের মেশিন রিডেবল পার্সপোর্ট (এমআরপি) পেতে পারেন সেজন্য মালোয়েশিয়াভিত্তিক কোম্পানি আইরিশ বারহাতের সাথে যৌথভাবে এই কাজ করবে কম্পিউটার সোর্স। গত ১১ জুন রাতে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সরকার, আইরিশ কর্পোরেশন বারহাত, সংযুক্ত আরব আমিরাতের জিটিআই এবং কম্পিউটার সোর্সের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। কম্পিউটার সোর্স পরিচালক আসিফ মাহমুদ এবং আইরিশ কর্পোরেশন বারহাত ব্যবস্থাপনা পরিচালক দাতো হামদান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র সচিব সিকিউকে মুস্তাক আহমেদ, অতিরিক্ত সচিব শফিকুল ইসলাম, অভিবাসন ও পাসপোর্ট বিভাগের মহাপরিচালক আব্দুল মাবুদ, এমআরপি প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাসউদ রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।