টাঙ্গাইলে বিদ্যুত্স্পৃষ্টে তিনজনের মৃত্যু

আপডেট : ২৭ মে ২০১৯, ২২:৩২

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল সদর উপজেলার আব্দুল্লাহপাড়া ও হুগড়া গ্রামে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে চাচাতো দুই ভাইসহ তিনজনের মৃত্যু হয়েছে। রবিবার এ দুইটি ঘটনা ঘটে।

টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন জানান, উপজেলার আব্দুল্লাহপাড়া গ্রামের মো. আব্দুলের ছেলে ছাদেক হোসেন মাছ ধরার জন্য রবিবার সন্ধ্যার দিকে পাশের বিলে যায়। ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে পড়লে সে স্পৃষ্ট হয়। এ সময় তার চাচাতো ভাই আব্দুল হালিমের ছেলে পারভেজ  উদ্ধার করতে গেলে সেও বিদ্যুত্স্পৃষ্ট হয়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুইজনের মৃত্যু হয়।

একই দিন টাঙ্গাইল সদর উপজেলার গ্রামে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে সোনা উল্লাহ নামে এক কৃষকের মৃত্যু হয়। নিজ বাড়িতে বিদ্যুতের লাইনে আটকে তার মৃত্যু হয়।