চিকিত্সার্থ সাহায্যের আবেদন

আপডেট : ১২ জুন ২০১৪, ২১:৩২
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত গোপাল মিয়া ধানমন্ডির পপুলার মেডিক্যাল হাসপাতালে অধ্যাপক ডা. মুহাম্মদ হোসাইনের অধীনে চিকিত্সাধীন। তার চিকিত্সার জন্য কমপক্ষে ১০ লাখ টাকার প্রয়োজন। সংবাদপত্র এজেন্ট একমাত্র পুত্র আলতাফ হোসেন সোহাগের পক্ষে এই টাকা জোগাড় করা সম্ভব না। তাই তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, সরকারি বেসরকারি সংস্থাসহ প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সাহায্যের আবেদন করেছেন। সাহায্য পাঠাবার ঠিকানা— মোঃ আলতাফ হোসেন, সঞ্চয়ী হিসাব নং- ২২৫, সোনালী ব্যাংক, পুরদিয়া শাখা, মনোহরদী, নরসিংদী, ফোন- ০১৭২৯৫৫৬০৪০।