ঢাকা-বান্দুরা সড়ক চলাচলের অযোগ্য

আপডেট : ১২ জুন ২০১৪, ২২:৩৭
ঢাকা-বান্দুরা আঞ্চলিক মহাসড়কটি সংস্কারের অভাবে যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এ রাস্তার এ অংশের বেশির ভাগ জায়গায় পিচ ও খোয়া উঠে খানাখন্দে পরিণত হয়েছে। বর্ধনপাড়া, পাঠানকান্দা, কোমরগঞ্জ বাজার, ঋষিপাড়া, গাজীখালী, জয়নগর, আগলা বাজার, আগলা পোষ্ট অফিস থেকে খারশুর এলাকার ৮ কি:মি: রাস্তার প্রায় ২০টি পয়েন্ট জুড়েই বেহাল অবস্থা। এদিকে কেরানীগঞ্জ অংশের রুহিতপুর বাজার থেকে জিনজিরা বেলতলা পর্যন্ত ১০ কি:মি: রাস্তায় প্রতিনিয়তই ঝুঁকি নিয়ে যান চলাচল করছে। খানাখন্দ আর গর্তে ভরা এসব রাস্তায় দীর্ঘ সময়ে কোন সংস্কার কাজ হয়নি। গাড়ি চালক মো. রমজান জানান, এ সড়কের গর্তে পড়ে গাড়ির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। নিয়ম মাফিক গাড়ি চালানো যায় না। ফলে ১ ঘন্টার রাস্তা যেতে দুই থেকে আড়াই ঘন্টা সময় লেগে যায়। এতে যাত্রীদের গালিগালাজও শুনতে হয়। সড়ক ও জনপথ বিভাগের মুন্সিগঞ্জ রেঞ্জের নির্বাহী প্রকৌশলী নুরুল হোসেন জানান, এ রাস্তাটির টেন্ডার হয়েছিল। ঠিকাদার নির্দিষ্ট সময় কাজ না করায় তার কার্যাদেশ বাতিল করে পুনঃদরপত্র আহবানের প্রক্রিয়া চলছে।